বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

দেওয়ানগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পালিত

মোঃ মোস্তাইন বিল্লাহ,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ / ২৩৫ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৮:০১ অপরাহ্ন
sikka soptha

জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ সালের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক অফিসে ২২ (অক্টোবর) মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র ভদ্রের সঞ্চালনায়
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আরিফা আক্তার।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কলেজ শাখায় শ্রেষ্ঠ হয়েছেন সানন্দবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম।

মাধ্যমিক স্কুল শাখায় শ্রেষ্ঠ হয়েছেন দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ ফজলুল করিম। মাদরাসা শাখায় শ্রেষ্ঠ হয়েছেন বাঘারচর ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক কলেজ শাখায় শ্রেষ্ঠ হয়েছেন দেওয়ানগঞ্জ সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আবু হানিফ। মাদরাসা শাখায় শ্রেষ্ঠ হয়েছেন আমিরুল ইসলাম।

এছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে ঐতিহ্যবাহী সানন্দবাড়ী ডিগ্রী কলেজ, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও পুল্যাকান্দী রহমানিয়া দাখিল মাদরাসা।

শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সালমান আরেফিন।

এছাড়া কেরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে রহমানিয়া দাখিল মাদরাসার ছাত্র মো. মোতালেব ও দেওয়ানগঞ্জ কামিল মাদরাসার ছাত্রী রাণিয়া বিলকিস।

এছাড়া অন্যান্য বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অতিথিবৃন্দ।

পুরস্কার বিতরণের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, ছাত্র-ছাত্রীদেরকে একাডেমিক পড়াশোনার পাশাপাশি অন্যান্য এসব মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। যে দক্ষতা পেশাগত জীবনে অনেক কাজে লাগে। এজন্য তিনি বিজয়ী ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের ধন্যবাদ জানান।

শিক্ষা সপ্তাহ

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com