বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

নওগাঁয় লেবার শ্রমিকের অফিস দখল

মাহমুদুন্নবী, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি: / ২২৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৬:৩৭ অপরাহ্ন
dokol

নওগাঁর পত্নীতলায় লেবার শ্রমিক ইউনিয়ন অফিস দখলের অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে। এবিষয়ে লেবার শ্রমিক ইউনিয়ন পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মোঃ ছয়ফুল ইসলাম বাদী হয়ে পত্নীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর পূর্বে পত্নীতলার আকবরপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জামান চৌধুরী’র নেতৃত্বে স্থানীয় আওয়ামীলীগ নেতা মো: আজাদ হোসেন ও নুরুল ইসলাম তার লোকজন নিয়ে মধুইল বটতলী মসজিদ সংলগ্ন এলাকায় লেবার শ্রমিক ইউনিয়ন ( রেজি: নং- রাজ ২৭৫২ ) নামক একটি অফিস নিজেদের দখলে নেয়। যা এখনো তাদের আওতায়। পরবর্তীতে উক্ত অফিস মাহমুদপুর এলাকায় নিয়ে আসলে তারা তাদের দলীয় ক্ষমতার অপব্যবহার করে সাইনবোর্ড উঠিয়ে নিয়ে যায়।

এবিষয়ে পত্নীতলা লেবার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: ছয়ফুল ইসলাম বলেন, সরকারি নিয়ম অনুযায়ী আমরা আমাদের গঠনতন্ত্র মোতাবেক মধুইল বাজারে লেবার শ্রমিক ইউনিয়নের অফিস পরিচালনা করতে থাকি। হঠাৎ দেখি জামান চৌধুরী,আজাদ হোসেন নূর ইসলামসহ বেশ কিছু লাকজন এসে মধুইল বাজারের অফিসটি দখল করে নেয়। আমরা নিরুপায় হয়ে অফিসরে স্থান পরিবর্তন করে মাহমুদপুর বাজারে আসি। এখান থেকেও তারা তাদের দলিও ক্ষমতার অপব্যবহার করে অফিসওে সাইনবোর্ড তুলে নিয়ে যায়। আমরা তখন বিভিন্নভাবে প্রতিবাদ করলেও এর কোন সমাধান পাইনা।

অভিযুক্ত আওয়ামীলীগ নেতা মো: জামান চৌধুরীর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

এবিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো: এনায়েতুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত মোতাবেক আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com