1. admin@dailyajkersomoy.com : admin :
  2. bot@local.invalid : Service Bot :
  3. sishoriful@gmail.com : shoriful : shoriful
পঞ্চগড়ে সমন্বয়ককে হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল - দৈনিক আজকের সময়
August 26, 2026, 6:38 am
Title :
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

পঞ্চগড়ে সমন্বয়ককে হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • Update Time : Monday, October 21, 2024
  • 207 Time View
bikkov

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বীকে হুমকি-ধামকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিক্ষার্থীরা। রবিবার (২০ অক্টোবর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলার আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পঞ্চগড় জজ কোর্টের সামনে জমায়েত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্ক চত্বরে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী এক সমাবেশ কর্মসূচি পালন করে।

এতে পঞ্চগড়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, সহ-সমন্বয়ক আতিকুজ্জামান আতিক, ওমর ফারুক, মাহফুজুর রহমান, সাখাওয়াত হোসেন বাপ্পী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে ৭ দিনের মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বিকে কল করে হুমকি দেওয়ায় সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়ার বিরুদ্ধে গত ১৬ অক্টোবর পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়।

এতে অভিযোগ আনা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া ফজলে রাব্বিকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। সেই সঙ্গে তিনি তার ফেসবুক আইডিতে উসকানিমূলক ও আক্রমণাত্মক পোস্ট করছিলেন। এমনকি সরকার পতনের পরও নাঈমুজ্জামান ভূঁইয়া ফেসবুকে নানা রকমের উসকানিমূলক পোস্ট করছেন। তার একটি পোস্টে মন্তব্য করার পরিপ্রেক্ষিতে গত ১৩ অক্টোবর দুপুরে মেসেঞ্জারে কল দিয়ে রাব্বিকে দেখে নেওয়ার হুমকি দেন নাঈমুজ্জামান ভূঁইয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019
Theme Customized By BreakingNews