সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

নীহারিকা বিদ্যাপীঠের শুভ উদ্বোধন

মোঃ মোস্তাইন বিল্লাহঃ / ২০৬ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৬:৫৫ অপরাহ্ন
neharika

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাহাড়ের পাদদেশে নীহারিকা স্কুলের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর (শনিবার) স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে বাংলা মাধ্যমে এ স্কুলের কার্যক্রম শুরু হয়েছে।

স্কুল মাঠে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রফেসর আব্দুর রাজ্জাক এর উপস্থিতে উদ্ভোদক হিসেবে ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও নীহারিকা বিদ্যাপীঠের উপদেষ্টা মো. সরোয়ার-ই- আলম, হাছিনা গাজী বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং নীহারিকা বিদ্যাপীঠের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বিদ্যালয়টি উদ্বোধন করেন।

চেংটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহাকারি শিক্ষক ও নীহারিকা বিদ্যাপীঠের তত্ত্বাবধায়ক শাহ্ মো. শামীম এর সঞ্চালনায়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব মোজহারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক জানান, মানব সভ্যতার প্রথম শিক্ষাই হচ্ছে শিশু শিক্ষা। এই শিক্ষা যথাযথ হলে শিশুর ভবিষ্যৎ বেড়ে ওঠা সুস্থ ও সুন্দর হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাউনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ, সানন্দবাড়ী অথেনটিক সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক মো. মোস্তাইন বিল্লাহ, বাঘারচর কলেজের প্রভাষক জাকিউল ইসলাম, জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান,

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডাংধরা ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের সভাপতি নীহারিকা বিদ্যাপীঠের উপদেষ্টা সাবের উদ্দিন দেওয়ানী, স্কুলের প্রতিষ্ঠাতাসহ অনেকেই।এ ছাড়াও স্কুলের নবাগত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com