সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

রুটি খেলে কি সত্যিই ওজন কমে, পুষ্টিবিদদের পরামর্শ

লাইফস্টাইল ডেস্কঃ / ৪৩৬ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১:৪৮ অপরাহ্ন
rute

ওজন কমাতে অনেকেই খাদ্যতালিকায় যুক্ত করেন রুটি । এতে রয়েছে ভাতের মতো কার্বোহাইড্রেট, যা শরীরের জন্য গুরুত্বপূর্ণ। অনেকেই ওজন কমাতে গিয়ে কার্বোহাইড্রেট গ্রহণ বন্ধ করে দেন। আবার অনেকেই দেখা যায় ভাত বাদ দিয়ে রুটি খান । সত্যি রুটি খেলে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব নাকি সে বিষয়টি নিয়ে হেলথশটের প্রতিবেদনে কথা বলেছেন পুষ্টিবিদ সোহানি ব্যানার্জি।

রুটির পুষ্টিগুণ

পুষ্টিবিদ বলেন, একটা মাঝারি আকারের আটার রুটিতে প্রায় ১২০ ক্যালোরি পাওয়া যায় । শুধু তাই নয়, এতে রয়েছে প্রোটিনও । পাশাপাশি রুটিতে কার্ব, ভিটামিন ই, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন বি-এর মতো উপাদান । সেই সঙ্গে এতে রয়েছে ফাইবারের ভাণ্ডার । তাই নিয়মিত রুটি খেলে দেহে পুষ্টির ঘাটতি অনেকটাই মিটিয়ে ফেলা যায় । সেই সঙ্গে মেলে একাধিক উপকার ।

রুটি খেলে কি ওজন কমে

খাদ্যতালিকায় রুটি আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। কারণ রুটিতে একাধিক পুষ্টিকর উপাদান রয়েছে । নিয়ম মেনে রুটি খেলে ওজন কমে। কারণ, এতে রয়েছে প্রচুর ফাইবার। যে কারণে রুটি খাওয়ার পর দীর্ঘসময় পেট ভরা থাকে তাই বার বার খেতে হয় না। আর অতিরিক্ত খাবার না খাওয়ার কারণে ওজন কমে। তাই আপনার ওয়েট লস ডায়েটে অবশ্যই রুটিকে জায়গা করে দিতে পারেন।

তবে নিয়ম মেনে রুটি খেতে হবে। একসঙ্গে ৪ থেকে ৫টা রুটি খেলে লাভ হবে না। পুষ্টিবিদ বলেন, প্রত্যেক মানুষের উচ্চতা, ওজন, তার কাজের ধরন, বিপাকের হার ও রোগব্যাধির মতো বিষয়গুলিকে মাথায় রেখে ক্যালোরির চাহিদা ঠিক করা হয়। তার পরই নির্দিষ্ট করে বলা যায় তিনি কয়টা রুটি খাবেন। তাই ওজন কমাতে চাইলে নিজের ইচ্ছা মত রুটি খাবেন না। একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নিন। তিনিই আপনাকে জানিয়ে দেবেন দিনে কতগুলি রুটি খেলে ওজন কমিয়ে ফেলতে পারবেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com