$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে অবৈধ যাতায়াতকারী ও গরু আটক

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৬৫ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৭:১১ অপরাহ্ন
sat-bgb

সাতক্ষীরার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চারজনকে আটক করেছে বিজিবি । আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কাকডাঙা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এছাড়া অপর এক অভিযানে তিনটি ভারতীয় গরু আটক করা হয়েছে।
অবৈধভাবে ভারতে যাবার সময় আটককৃতরা হলো- বরিশাল জেলার কোতয়ালী থানার মো: সাইফুল মুন্সি(৩৫) ও তার স্ত্রী আখি আক্তার (২৭), নেত্রকোনা জেলার সদর থানা এলাকার লাকী আক্তার(২৫) ও চুয়াডাঙা জেলার জীবননগর থানার পাপিয়া খাতুন(২৪)।
বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজিবি অধিনায়ক জানান, সদর উপজেলার কাকডাঙা সীমান্ত দিয়ে বৃহস্পতিবার অবৈধভাবে কয়েকজন ব্যক্তি ভারতে গমন করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অবস্থান নেয়।

এসময় কাকডাঙা বিওপির সীমানা পিলার ১৩/৩ এসএর ৩ আর/বি হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের সদর থানায় সোপর্দ করা হয়েছে। অপর এক অভিযানে চান্দুড়িয়া সীমান্তের ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে অবৈধভাবে চোরাকারবারিদের নিয়ে আসা তিনটি গরুআটক করা হয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com