শনিবার, ৩০ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

পঞ্চগড়ের বোদায় কমরেড ফরহাদের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: / ২০৩ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১০:২০ অপরাহ্ন
komred

পঞ্চগড়ের বোদায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার ৯ অক্টোবর) দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পঞ্চগড় জেলা কমিটির আয়োজনে বোদা উপজেলার প্রামানিক পাড়ায় কমরেড ফরহাদের বাড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পঞ্চগড় জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম, বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা সভাপতি অধ্যাপক এমরান আল আমিন, পঞ্চগড় জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড এম এ হান্নান, দেবীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি কমরেড হাসান আলী, সাধারণ সম্পাদক কমরেড হরেন্দ্রনাথ বর্মন, বোদা উপজেলা কমিটির সভাপতি কমরেড দীপক কুমার দে বাবলু, সাবেক ক্ষেতমজুর নেতা মুর্তুজা আলী প্রমুখ বক্তব্য রাখেন।

কমরেড ফরহাদ ১৯৩৮ সালের ৫ জুলাই পঞ্চগড়ের বোদায় জন্মগ্রহণ করেন। মেধাবী ছাত্র ফরহাদ মহান ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী লড়াইয়ে প্রথম সারির নেতৃত্বে ভূমিকা পালন করেন।

রাজনৈতিক জীবনে তিনি বহুবার জেল-জুলুম-হুলিয়া, নির্যাতন ভোগ করেন। ৩৫ বছরের ঘটনাবহুল রাজনৈতিক জীবনে তিনি পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশে জিয়া-এরশাদের আমলে কারাবরণসহ দীর্ঘ প্রায় ১৪ বছর আত্মগোপন বা কারান্তরালে ছিলেন।

১৯৫৪ সালে তাকে গ্রেপ্তার করে পাকিস্তানের কুখ্যাত নিরাপত্তা আইনে বিনা বিচারে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক রাখা হয়। ১৯৫৫ সালে ১৭ বছর বয়সে মোহাম্মদ ফরহাদ কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় কমরেড ফরহাদ ১৯৫৯ সাল থেকে গোপনে ছাত্রদের সংগঠিত করতে থাকেন।

১৯৬২ সাল থেকে প্রায় এক বছর হুলিয়া মাথায় নিয়ে গোপনে ছাত্র গণআন্দোলন সংগঠন ও শ্রমিক শ্রেণির পার্টির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৬৯’র গণঅভ্যুত্থানে কমরেড ফরহাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধে কমিউনিস্ট পার্টি-ন্যাপ-ছাত্র ইউনিয়নের সমন্বয়ে গঠিত বিশেষ গেরিলা বাহিনীর প্রধান সংগঠক ছিলেন তিনি।

১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদের ক্ষমতা দখলের পর সামরিক শাসনবিরোধী রাজনৈতিক ঐক্য তথা ১৫ দলীয় ঐক্যজোট গঠন, জাতীয় দাবি পাঁচ দফা প্রণয়ন ও যুগপৎ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তিনি বলিষ্ঠ ও অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) নির্বাচনি এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ১৯৮৭ সালের ৯ অক্টোবর আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মস্কোয় মৃত্যুবরণ করেন। তার আকস্মিক চলে যাওয়ায় নিভে যায় বাংলাদেশের এক উজ্জ্বল রাজনৈতিক জ্যোতিষ্ক।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com