$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

পঞ্চগড়ের বোদায় নিখোঁজের ২ দিন পর করতোয়া নদী থেকে মরদেহ উদ্ধার

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: / ২২২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
mordeh

পঞ্চগড়ের বোদায় নিখোঁজের দুদিন পর করতোয়া নদী থেকে সফিকুল ইসলাম ওরফে ঠাণ্ডু (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়াঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

নিহতের বাড়ি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নাউতরি সামেরডাংগা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত এসাহাক আলীর ছেলে। আটক সফিকুল ইসলাম একই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, নিহত সফিকুল ইসলাম জমি বেচাকেনায় মাধ্যম হিসেবে কাজ করছিলেন। তার বাড়ির পাশে গত কয়েকদিন থেকে একটি পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে তার পরিবার বৃহস্পতিবার (৩ অক্টোবর) বোদা থানায় নিখোঁজের খবরটি মৌখিকভাবে জানায়। এরপর শুক্রবার সকালে করতোয়া নদী থেকে গলায় কাপড় পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে একই গ্রামের সফিকুল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদসহ বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে। একই সঙ্গে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com