• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

সাতক্ষীরায় ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: / ২২১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ২ অক্টোবর, ২০২৪
sat-probin

মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও প্রবীণ হিতৈষী সংঘ সাতক্ষীরার যৌথ আয়োজনে মঙ্গলবার (১ অক্টোবর) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে।

সমাজসেবা অধিদফতর সাতক্ষীরার উপপরিচালক সন্তোষ কুমার নাথ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হাসানুর রহমান প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রোকনূজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস, ডা. মো. নওয়াব আলী, আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল মজিদ, নব দিগন্ত সংস্কার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, এন জেড ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মুনজুর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান প্রমুখ।

সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, প্রবীন হিতৈষী সংঘের সদস্য ও প্রবীণরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/