$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

ভারতে মহানবী (সা:) এর অবমাননার প্রতিবাদে সানন্দবাড়ীতে ভিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ মোস্তাইন বিল্লাহঃ / ২১৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন
deongonj

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়িতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও তৌহিদী জনতা। বুধবার সকাল ১১টায় সানন্দবাড়ী সম্মিলিত ছাত্র সংসদ এর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি সানন্দবাড়ী কলেজ মাঠ ও বাজারস্থ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

রেলী শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, সানন্দবাড়ী কলেজের গনিত বিভাগের সহকারী অধ্যাপক নুর উদ্দিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম,
কলেজ ছাত্র মাহমুদুল হাসান, আল-আমীন, তাহসিন, আশরাফুলসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, ‘রাসূলের মান ইজ্জত রক্ষায় আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। যারা আল্লাহর রাসুলকে (সা.) নিয়ে কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিতে হবে। শুধু ভারত নয় বিশ্বের যে কোনো দেশে রাসূলকে নিয়ে কটূক্তি করলে তা মেনে নেওয়া হবে না।

ভারতের এই ধরনের কর্মকাণ্ডের জন্য ভারতীয় দূতাবাসে জিজ্ঞাসাবাদ করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলীদের প্রতি আহ্বান জানান তারা। এ সময় নবী প্রেমী ছাত্র/ছাত্রী ও তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com