• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

সাতক্ষীরায় এক দফা দাবিতে ৩ ঘন্টা কর্মবিরতি পালন করেন নার্সরা

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২০৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
sat-nars

এক দফা দাবিতে সাতক্ষীরা সদর হাসপাতালে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার কর্মবিরতি পালন করছেন নার্সরা। এ ছাড়া বুধবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘণ্টা কর্মবিরতি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন তারা। তবে কর্মবিরতির বাইরে রয়েছে হাসপাতালগুলো জরুরি বিভাগ এবং আইসিইউ, সিসিইউর মত গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো। সেসব ওয়ার্ডে আমাদের নার্সরা দায়িত্ব পালন করছেন।

নার্সিং ও মিডওইয়াফারি সংস্থার পরিষদ জেলা কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে সদর হাসপাতালের ২য় তলায় সকাল ৯টা থেকে তাদের এই কর্মবিরতি শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন, নার্সিং ও মিডওইয়াফারি সংস্থার পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক শিরিন সুলতানা, সদস্য সচিব চঞ্চলা রাণী,সাতক্ষীরা সদর হাসপাতালে সিনিয়র স্টাপ নার্স মরজিনা খাতুন, সিনিয়র স্টাপ নার্স আফিফা তাজরিমিন,তাপোসী মন্ডল, নাসরিন খালেদ, শাহিদা ইয়াসমিন সহ আরো অনেকে।

কর্ম বিরতি নার্সরা বলেন,আমাদের এক দাবি, সেই সকল আমলাদের অপসারণ করে সেখানে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নার্সদের নিয়োগ করতে হবে। এই দাবিটিতে আমরা গত ৯ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছিলাম। তবে আমাদের দাবিগুলো এখনো মেনে নেয়া হয়নি। কাজেই আমরা আজ সকাল ৯ টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি দ্রুত মেনে না নেওয়া হলে আগামীকালও সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত কর্মবিরতী করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/