• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সাতক্ষীরার তালায় অতি বৃষ্টি জনিত কারনে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৪৬ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
sat

সাতক্ষীরার তালায় অতি বৃষ্টি জনিত কারনে সৃষ্ট ভয়াবহ জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সুভাষিনী বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পানি কমিটির সদস্য মাস্টার মতিয়ার রহমান।
বক্তব্য রাখেন, তালার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, যুবদল নেতা অধ্যাপক মোশাররফ হোসেন, তালা উপজেলা পানি যুব কমিটির সভাপতি আব্দুল হামিদ, সরদার আবুল হোসেনসহ জলাবদ্ধতার কবলে পড়া ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

মানববন্ধন বক্তারা বলেন, অতিবৃষ্টিতে সাতক্ষীরার তালা উপজেলার ১২টি ইউনিয়নের অধিকাংশ এলাকার মানুষ পানিতে নিমজ্জিত। ঘরের মধ্যে পানি উঠেগেছে। ফলে তালা উপজেলার দেড়লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। এসব এলাকার মানুষের দূর্ভোগের শেষ নেই। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। নেই সুপেয় পানি। কোন কোন এলাকায় ঘরের মধ্যে পানি উঠে যাওয়ায় খাটের উপর রান্না এবং বসবাস করছে মানুষ। ময়লা পানিতে বসবাসের কারনে চর্ম রোগসহ নানা ধরনের পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। প্রায় ২মাস যাবত পানি বন্দি থাকায় চরম মানবেতর জীবন যাপন করছে এসব ডুবন্ত এলাকার মানুষ। কিন্তু পানি নিস্কাশনে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই। বক্তারা অবিলম্বে ক্ষতিগ্রস্থ মানুষের পূনর্বাসনসহ পানি নিস্কাশনের কার্যকরি উদ্যোগ গ্রহণের দাবি জানান।

 

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/