• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সাতক্ষীরায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিনিধি: / ২৬৩ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
hasina

সাতক্ষীরায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সাতক্ষীরা আমলী আদালত ২-এ মামলাটির আবেদন করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিএম আব্দুল করিম।

মামলার বিবরণীতে শেখ হাসিনাকে ক্ষমতালোভী, মানবতাবিরোধী ও স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ড. ইউনূসকে হত্যার ষড়যন্ত্র ও নীলনকশার অভিযোগ আনা হয়েছে।

এতে বলা হয়, ২০২২ সালের ১৮ মে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র ও নীলনকশার সুপ্ত বাসনা প্রকাশ করে বলেন, পদ্মা সেতুতে নিয়ে খালেদা জিয়াকে টুস করে ফেলে দেওয়া উচিত।

একইভাবে তিনি বলেন, ড. ইউনূসকে পদ্মা সেতুতে দুটি চুবানি দিয়ে তোলা উচিত।

বিবরণীতে আরও বলা হয়, শেখ হাসিনা এই ইচ্ছা পূরণে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও কৃষকলীগকে প্ররোচিত করেছেন।

সাতক্ষীরা আমলী আদালত ২-এর পেশকার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের বিচারক মো. সালাউদ্দীন মামলাটি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/