• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা আ’লীগের কোষাধ্যক্ষ আটক, মুচলেকায় মুক্তি

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৩২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
atok

স্বপরিবারে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাসকে (৫৮) আটক করে বিজিবি। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১০টার দিকে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

তবে তার নামে কোন মামলা না থাকায় বিজিবি থানা থেকে তাকে নিয়ে যায়, পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

আটককৃত রাজ্যেশ্বর দাস সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাপপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্র দাসের ছেলে। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সদস্য।

বিজিবি সূত্র জানায়, শনিবার বেলা পৌনে দশটার দিকে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা আইসিপি দিয়ে রাজেশ্বর দাস পরিবারসহ ভারতে পলায়নকালে বিজিবি কর্তৃক তাকে আটক করা হয়।

গোয়েন্দা সূত্রের মাধ্যমে উক্ত আওয়ামী লীগ নেতার দখলে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্য পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে আরো জানা যায়, ২০০৮ সালে জাল টাকার একটি মামলা ছিল তার নামে। এছাড়াও তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চিংড়ি মাছের ঘের দখল/আধিপত্য বিস্তার ও দূর্নীতির অভিযোগ রয়েছে বলে জানা যায়।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে পরে তাকে ছেড়ে দেওয়া হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/