সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : / ২৬০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৫০ অপরাহ্ন
teacher

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন করেছেন।
আজ বুধবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন প্রাথমিক সহকারি শিক্ষকরা।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন। এসময় তাদের দাবি আদায়ে নানা স্লোগান নিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।

এ বিষয়ে আগামীকাল সকালে দশটায় বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্বারক্ষলিপি প্রদান করবেন।
বক্তারা অবিলম্বে দেশের প্রধান উপদেষ্টার কাছে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলন করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে শিক্ষকরা জানান, বর্তমানে তারা ১৩ তম গ্রেডে শিক্ষকতা করছেন। ইউনিয়ন ভূমি সচিব, পুলিশের সাব ইনসপেক্টর এবং সিনিয়র নার্স ১০ম গ্রেডে বেতন পান। এটি চরম বৈষম্য, একই যোগ্যতাসম্পন্ন হয়েও ১৩তম গ্রেডে থাকায় সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন তারা। বর্তমান সরকার বৈষম্য নিরসনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১২ তম গ্রেডে উন্নীত করার সুপারিশ করেছে। কিন্তু, এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ১০ তম গ্রেডে উন্নীত করার দাবি জানান শিক্ষকরা।

তারা আরও বলেন, দাবি নিয়ে শিক্ষকদের এখনও রাস্তায় নামতে হয় যেটি অত্যন্ত দুঃখজনক। সরকারের উচিত আমাদের দাবি পূরণ করা। ১০ম গ্রেড আমাদের ন্যায্য দাবি। যদি এই দাবী পূরণ না করে তাহলে ভবিষ্যতে মেধাবীরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় না এসে অন্য পেশায় ছুটবেন। বক্তারা বলেন শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তারা।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com