সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

পঞ্চগড়ের তিন রোহিঙ্গা তরুণী আটক

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: / ২২১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২১ অপরাহ্ন
atok

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে পাচার কালে তিন রোহিঙ্গা তরুনীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া এলাকা থেকে তাদের আটক করে ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়।

আটককৃতরা হলেন, মাইজুমা (১৭), শারমিন আক্তার (১৭) ও নুরছাফা (১৮)। তারা কক্সবাজারের বাসিন্দা।

বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মঙ্গলবার ভোর রাত ৫টার দিকে পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের অধীনস্থ শারিয়ালজোত বিওপি গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে তাদের দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত মেইন পিলার ৪২১ দিয়ে এক মানব পাচারকারী চক্র কয়েকজন রোহিঙ্গা তরুনীকে ভারতে পাচারের চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে সকাল সাতটার দিকে বিজিবির টহল দল ও স্থানীয়দের নিয়ে দর্জিপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয় এলাকায় পাচারকারীদের উপস্থিতি নিশ্চিত করে ধাওয়া করলে পাচারকারীরা ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে তিন তরুণী রোহিঙ্গাকে আটক করে বিজিবির টহলদল।

পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তথ্য অনুসন্ধানে জানা যায়, আটককৃতরা রোহিঙ্গা ক্যাম্পের নাগরিক। তারা কক্সবাজারের বাসিন্দা। পাচারকারী ইসমাইল হোসেনের প্রতারনার খপ্পরে পরে তারা অত্র এলাকায় চলে আসে। তারা আরও জানায় ইসমাইল হোসেন কক্সবাজারের স্থানীয় বাসিন্দা। তাদেরকে ভারতে পাচারের লক্ষ্যে সোমবার (২৪ সেপ্টেম্বর) পঞ্চগড়ে নিয়ে আসে।
আটককৃতরা জানায়, জনপ্রতি বিশ হাজার টাকার বিনিময়ে কক্সবাজারের ইসমাইল নামে এক ব্যক্তির মাধ্যমে পাঁচদিন আগে রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হন তারা। দালালের মাধ্যমে তারা ভারতের যাওয়ার চেষ্টা করেছিলেন।  ইউপি সদস্য হারুন অর রশিদ জানান, সকালে ওই তিন নারী রোহিঙ্গা নাগরিককে দর্জিপাড়া থেকে বিজিবির মাধ্যমে উদ্ধার করা হয়েছে। পরে তাদেরকে আমাদের ইউনিয়ন পরিষদে হেফাজতে রাখা হয়। সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী জানান, মেয়েগুলো ইউনিয়ন পরিষদে বিজিবির হেফাজতে রয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।

পঞ্চগড় ব্যাটালিয়ন-১৮ বিজিবি জানান, সকালে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, দর্জিপাড়া এলাকায় মানবপাচারকারী কয়েকজন রোহিঙ্গা তরুনীকে ভারতে পাচারের চেষ্টা করছে। সে তথ্য অনুযায়ী বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে পাচারকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে গেলে তিন তরুণীকে উদ্ধার করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা কক্সবাজারের রোহিঙ্গা নাগরিক বলে জানা যায়। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com