বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

পঞ্চগড়ে আরিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: / ২১৮ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৬ অপরাহ্ন
manob bondhon

পঞ্চগড়ে আরিফুর রহমান আরিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর (রোববার) দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় চত্বরে শহীদ আরিফুর রহমান স্মৃতি পরিষদের ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- শহীদ আরিফুর রহমান আরিফের বাবা ফরমান আলী, বোন ফরিদা ইয়াসমিন শহীদ আরিফুর রহমান স্মৃতি পরিষদের সদস্য রায়হান শরীফ, অ্যাড. আব্দুল্লাহ আল মতি, আশিকুর রহমান রনি, লিমা বেগম প্রমূখ।

এসময় বক্তরা বলেন, ২০২৩ সালের ৩ মার্চ বিকেলে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসা বন্ধ ও তাদের অমুসলিম ঘোষণার দাবিতে তৌহিদি জনতার ব্যানারে সংগঠিত সমাবেশে সাধারণ মানুষের উপর নির্বিচারে পুলিশ-বিজিবি হামলা করে। এসময় বিজিবির সদস্যরা শহরের ডোকরোপাড়া আবাসিক এলাকাতেও হামলা করে। তারা আরিফের উপর গুলি বর্ষণ করলে গুলি আরিফের মাথায় লাগে। পরে তাকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিক্যালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন।

শহীদ আরিফুর রহমানের হত্যার ঘটনায় দায়ের মামলাটি আবারো সচল, নিরপেক্ষ তদন্ত ও ট্রাইবুনাল গঠন করে দ্রুত বিচারসহ পরিবারটির ক্ষতিপূরণের দাবি জানানো হয়। সেই সাথে এ ঘটনায় নিরীহ মুসলমানদের ওপর দায়ের করা সকল মিথ্যা-হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি করা হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের যান এবং জেলা প্রশাসকের মাধ্যমে ধর্ম উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com