• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

দেওয়ানগঞ্জে চিরকুট লিখে যুবকের আত্নহত্যা

মোঃ মোস্তাইন বিল্লাহঃ / ২৮৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
attohotta

জামালপুরের দেওয়ানগঞ্জে চিরকুটে দুঃখের কথা লিখে শিপন মিয়া (২৫) নামে এক যুবক আত্নহত্যা করেছে।

২৭ আগস্ট ( মঙ্গলবার উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ ভাতখাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিপন মিয়া ওই গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, এক বছর আগে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সাতভিটা গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়েকে বিয়ে করে শিপন মিয়া। বিয়ের পর থেকে তাদের মধ্যে কলোহ দানাবাঁধতে শুরু করে। বিভিন্ন সময় তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। গত এক মাস আগে স্ত্রী মিনাকে বাড়িতে রেখে শিপন জামালপুরে যায় কাজ করতে। গত সপ্তাহে স্ত্রী মিনা বেগম তাকে না জানিয়ে বাবার বাড়ি চলে যায়।
শিপন জামালপুর থেকে বাড়িতে ফিরে স্ত্রীকে না পেয়ে মোবাইল ফোনে স্ত্রীর সাথে কথা বলে শশুর বাড়িতে যায় স্ত্রীকে আনতে। সেখান থেকে বাড়িতে ফিরে রাতে নিজের শোবার ঘরের ধন্যার সাথে গলায় ফাঁসি দিয়ে আতœহত্যা করে। পরদিন মঙ্গলবার সকালে দরজা বন্ধ থেকে শিপনের মা ডাকাডাকি করেন। পওে ঘরে প্রবেশ করে ধন্যার সাথে ফাঁসি দেওয়া অবস্থায় শিপনকে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের দাবি, গতকাল শিপন জামালপুর থেকে বাড়িতে ফিরেছে। বাড়িতে এসে বউকে না পেয়ে শশুরবাড়িতে যায় বউকে আনতে । সেখান থেকে রাতেই ফিরে সে। মনে হয় শশুরবাড়িতে তাকে মারধর করা হয়েছে। ফাঁসি দেওয়ার আগে শিপন একটা কাগজে চিরকুট লিখে যায়। চিরকুটে লিখা ছিলÑ আমি জীবনে অনেক কষ্ট পাইছি আমার আপন জনের কাছ থেকে। সব কষ্ট হাসি মুখে মেনে নিছিলাম। কিš‘ এবার এমন কষ্ট আমার বউ শাশুড়ি দিছে তার জন্য আতœহত্যা করলাম। কথায় আছে না যার বউ ভালো তার দুনিয়া ভালো। যার বউ খারাপ তার দুনিয়া খারাপ। এ রকম মৃত্যু যেন আর কারো না হয়। সুখের জন্য বিয়ে করলাম আর এই সুখ আমার মৃত্যু ঘাঁলো।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের পাশে একটা চিরকুট পাওয়া গেছে। নিহতের পক্ষ থেকে আত্নহত্যার প্ররোচণার মামলা করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/