1. admin@dailyajkersomoy.com : admin :
  2. bot@local.invalid : Service Bot :
  3. sishoriful@gmail.com : shoriful : shoriful
সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডে কুখরালী টাবরার ডাঙ্গী এলাকার জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের মানববন্ধন - দৈনিক আজকের সময়
August 25, 2026, 4:07 pm
Title :
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডে কুখরালী টাবরার ডাঙ্গী এলাকার জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের মানববন্ধন

  • Update Time : Monday, August 26, 2024
  • 611 Time View
sat-kuk

জলাবদ্ধতা থেকে চিরতরে মুক্তির দাবিতে পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছে সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দারা।
আজ সোমবার বিকাল ৫ টায় কুখরালী টাবরারডাঙ্গী এলাকায় পানিতে দাঁড়িয়ে মানববন্ধনে শতশত নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আবুল হোসেন,রুস্তম আলী তাওহিদী,সাধন কুমার,মোঃমনিরুল ইসলাম,সোহরাব,খান, ইসমাইল হোসেন, সহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, বৃষ্টির পানিতে গোটা এলাকা ডুবে গেছে। ঘরবাড়ি থেকে বের হওয়ার পরিস্থিতি নেই। আমাদের এ এলাকার প্রায় দুই থেকে তিন শত মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অপরিকল্পিত মাছের ঘের ও ড্রেনেজ ব্যবস্থার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রতিবছর আমরা পানিতে ডুবে যায় তবে স্থায়ী কোন সমাধান করা হয়না।

বৃষ্টির পানি ঘরের ভেতরে প্রবেশ করে। আমরা যে ঘরে ঘুমায় সেখানে অনেক সময় পানি ওঠে যায়। ঘরের ভেতরে সাপ প্রবেশ করছে। আমরা রান্নাও করতে পারছিনা। এমনকি ল্যাট্রিনগুলোও ডুবে গেছে। আমাদের এলাকার মসজিদে ঠিক ভাবে যেতে পারি না। মুসুল্লিরা নামাজ পড়তে পারছে না। বাচ্চারা স্কুলে যেতে পারছেনা। বৃৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে

তারা আরো বলেন, কয়েকজন প্রভাবশালী ঘের মালিক এই জলাবদ্ধতার জন্য দায়ী। তারা ঘের করার জন্য বাঁধ দিয়েছে ফলে এই পানি বের হবার কোন সুযোগ নেই। প্রতিবছর আমরা ডুবে মরলেও এ ব্যাপারে তাদের কোন ভ্রুক্ষেপ নেই। এখানে পানি নিষ্কাশনের জন্য বড় একটি খাল ছিল সেটি ক্ষমতাসীন ঘের ব্যবসায়ীরা দখল করে রেখেছে ।

এই খালটি উম্মুক্ত করা ও এই জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে পরিত্রাণ পাওয়ার জন্য এ ব্যাপারে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019
Theme Customized By BreakingNews