• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

খুলনার সাবেক এমপি সালাম মুর্শিদীর পিএস চঞ্চল মিত্র সাতক্ষীরা ভোমরা সীমান্ত থেকে আটক

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৯৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
atok

ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে খুলনার রুপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি সালাম মুর্শেদীর পিএস চঞ্চল কুমার মিত্রকে আটক করেছে বিজিবি।

সোমবার বিকেলে তাকে আটক করা হয়। তিনি খুলনার রুপসা থানার তিলক এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, সাবেক ফুটবলার ও খুলনার সাবেক এমপি সালাম মুর্শেদীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি থাকাকালে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা চলমান।

চঞ্চল কুমার মিত্র সালাম মুর্শেদীর পিএস থাকাকালে এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রয়েছে খুলনার রুপসা থানায় একাধিক মামলা।

সোমবার বিকেলে তিনি ভারতে যাওয়ার উদ্দেশ্যে ভোমরা স্থলবন্দর এলাকায় আসেন। বিষয়টি বিজিবি’র নজরে আসলে তাকে আটক করা হয়।

তাকে রুপসা থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/