$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

সাতক্ষীরা কালীগঞ্জে সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হযরত আলীর পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচি

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৪১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৩:০৬ অপরাহ্ন
sat-

সাতক্ষীরা কালীগঞ্জে সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অযোগ্য ও দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মোঃ হযরত আলীর পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে রবিবার সকালে কালীগঞ্জে কদমতলা সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কদমতলা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধন উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রতনপুর শাখার সমন্বয়ক জাকারিয়া হোসেন, সহ সমন্বয়ক আব্দুল কাদের, সহ সমন্বয়ক ইমরান হোসেন বাবলা,সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক আজাদুর রহমান, আবেদ আলী, নাসির উদ্দীন,সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের
১০ শ্রেনীর শিক্ষার্থী মনিরুল ইসলাম, আজমাইন, ফয়সাল আহমেদ সহ আরো অনেকে।

বক্তরা বলেন, সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অযোগ্য ও দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মোঃ হযরত আলী স্কুলের ছাত্র-ছাত্রীদের থেকে বিভিন্ন কৌশলে মোটা অংকের টাকা আত্মসাৎ করেন। স্কুলের গাছ কেটে লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সেশন ফি,প্রশ্ন ফি,ফরম ফিল আপের টাকাসহ স্কুলের সরকারের বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করেছে।

শিক্ষার্থীদের মারধর করা ও তাদের মতামতকে প্রাধান্য না দিয়ে সবসময় হুমকি দেয়।মেয়েদের কমন রুমে সিসি ক্যামেরা স্থাপন করে গোপনে মোবাইলে মনিটারিং করে এবং স্কুলে তার অফিসে থাকা কালিন সময় মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখে। সবদিক বিবেচনা করে শিক্ষার মান বজায় রাখতে আমাদের সন্তানের ভবিষত বিনির্মানে প্রধান শিক্ষক হযরত আলির পদত্যাগের একদফা দাবীতে সুশীল সমাজ,এলাকাবাসী, অভিভাবকবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ একত্রিত হয়েছি অবলম্ব্বে এই প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানাচ্ছি।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com