$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

সাতক্ষীরায় সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৭২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৩:৩৩ অপরাহ্ন
sat

সাতক্ষীরায় চাঁদাবাজ মাসুদ রানা ওরফে কোপা মাসুদ বাহিনীর কতৃক ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির আয়োজনে শনিবার সকালে ব্যাসায়ীরা ঘন্টা ব্যাপী দোকানপাট বন্ধ রেখে এ মানববন্ধন কর্মসুচি পালন করে।

ব্রহ্মরাজপুর বাজার কমিটির খোরশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রক্ষ্মরাজপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ঢালী, ইউপি সদস্য মিনাজ মোরশেদ, ব্রহ্মরাজপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, আনারুল ইসলাম, এম এ হাসান, বিকাশ ঘোষ, বিশ্বজিৎ সাধু, শংকর সাধু, পলাশ সাহা, সবীর সাহা, গোলাম মুস্তফা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কোপা মাসুদ আওয়ামীলীগের ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে ধুলিয়ার বাজার এলাকায় সন্ত্রাসী কায়েম করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছিল। চাঁদাবাজ কোপা মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিয়ে বাজারের ব্যবসায়ীদের কাছ থেকেও লক্ষ লক্ষ টাকা করে চাঁদা আদায় করত। শেখ হাসিনা সরকারের পতনের পরও সে ওই রাতে বাজারের ব্যবসায়ীদের থেকে ২০ থেকে ২৫ লক্ষ টাকা চাঁদা আদায় করে। দোকান থেকে মালামাল লুট করে নিয়ে গেছে।

সে দীর্ঘ দিন ধরে এই এলাকায় মানুষদের বাড়ি থেকে কল করে দেকে নিয়ে এসে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে চাঁদা আদায় করে। শুধু ব্যবসায়ীরা নয় তার জন্য এই এলাকার সংখ্যালুঘুরা ও রাতে ঘুমাতে পারে না তার তান্ডবে। এখনও চাঁদা না দিলে সে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে হুমকি দিচ্ছে। তার হুমকিতে ব্যবসায়ীরা বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। বক্তারা এ সময়, কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদসহ তার বাহিনীর সদস্যদের আইনের আওতায় এনে গ্রেপ্তার পূর্বক সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com