• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

দেওয়ানগঞ্জে মাদ্রাসা অধ্যক্ষের পদত্যাগের দাবীতে আন্দোলন অব্যাহত

মোঃ মোস্তাইন বিল্লাহঃ / ২৬০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
bikkov

জামালপুরের দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুর রশিদ আকন্দকে পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

গত বুধবার মাদ্রাসার শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণের দাবীতে সানন্দবাড়ী বাজারে বিক্ষোভ মিছিল করে। এসময় তারা অধ্যক্ষের অপসারণ চেয়ে নানা স্লোগান দেয়।

পরে, মাদ্রাসার সামনে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা অধ্যক্ষ কে পদত্যাগের জন্য ২৪ ঘন্টা সময় বেঁধে দেয়। ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও অধ্যক্ষ আব্দুর রশীদ পদত্যাগ না করায় শিক্ষার্থীরা আজও সানান্দবাড়ী বাজারে বিক্ষোভ মিছিল করেছে এবং আব্দুর রশীদ পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন তারা চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছে। শিক্ষার্থীদের দাবী দীর্ঘদিন ধরে অধ্যক্ষ নানা দুর্নীতি, অনিয়মের সাথে জড়িত। তাই তাকে অপসারণ চায় তারা।

তাদের দাবী, এর আগে, অধ্যক্ষের দুর্নীতি, অব্যবস্থাপনা, অর্থনৈতিক অনিয়মের বিরুদ্ধে শিক্ষক ও এলাকাবাসি সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে বেশ কয়েকটি তদন্তে অধ্যক্ষের দূর্নীতির প্রমাণ পাওয়া যায় । মাদ্রাসা শিক্ষাবোর্ডের একটি তদন্তে মাদ্রাসার অর্থলোপাটের বিষয়টি প্রমাণিত হলে অধ্যক্ষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে পত্র প্রদান করে বোর্ড। পরে তিনি দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। বোর্ড কর্তৃপক্ষ তাকে তিরস্কার করে এবং আত্মসাৎ করা অর্থ মাদ্রাসার কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেয়।

কিন্তু তিনি এখনো পর্যন্ত সেই অর্থ ফেরত দেন নাই। পরে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে অধ্যক্ষের বিরুদ্ধে আরেকটি তদন্তে অধ্যক্ষের দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, সরকারি আদেশ অমান্য, মিথ্যা-বানোয়াট অভিযোগ প্রদানসহ শিক্ষকদের হয়রানির বিষয়টি তদন্তে প্রমাণিত হলে শিক্ষা অধিদপ্তর তাকে সাময়িক বরখাস্তের জন্যে ইউএনও বরাবরে নির্দেশ প্রদান করে।

তবে বরখাস্তের বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, ওই মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্ণীতির অভিযোগ আছে বলে শুনেছি তবে তাকে বরখাস্তের কোন নির্দেশ পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/