• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সানন্দবাড়ী কলেজে নবীন বরণ ও উদ্দীপনা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ মোস্তাইন বিল্লাহঃ / ২৯৪ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
gift

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ ও উদ্দীপনা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১৮ ই আগস্ট (রবিবার) কলেজ হলরুমে নানা আয়োজনে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন।

সানন্দবাড়ী কলেজে অধ্যক্ষ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল চরআমখাওয়া ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি আলহাজ্ব প্রভাষক নুরুল ইসলাম।

অত্র কলেজের শরীরচর্চা শিক্ষক আজম উদ দৌলা পাহলোয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আরজান আলী,
চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, আবুল হাশেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান, সানন্দবাড়ী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল হোসেন, ইংরেজি বিভাগের অধ্যাপক মজিবুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সানন্দবাড়ি কলেজ ছাত্রদলের সভাপতি মুশফিকুর রহমান সহ অনেকেই।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি প্রভাষক নুরুল ইসলাম বলেন, শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। কোনো রকম নেশার সঙ্গে নিজেকে জড়ানো যাবে না। সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরাজনৈতিক সংগঠন অসকস বাংলাদেশ (অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সভাপতি জামালপুর জেলা শাখা সার্জেন্ট অবসরপ্রাপ্ত মো. আবু শামা অর্ডন্যান্স, চরআমখাওয়া ইউপি সদস্য ও বিএনপি নেতা রফিকুল ইসলাম, ইউপি সদস্য‌ ও যুবদলের সাধারণ সম্পাদক বাবুল আক্তার,
সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বরণ শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও অনান্য অতিথিবৃন্দ।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/