$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

সানন্দবাড়ীতে জামায়াতের শোকরানা সমাবেশ

মোঃ মোস্তাইন বিল্লাহঃ / ৬৬৫ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন
jamat

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে শোকরানা সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সানন্দবাড়ি কলেজ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সানন্দবাড়ি বাজারে গণমিছিল করে দলটির নেতা-কর্মীরা। কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনা উপলক্ষে এ কর্মসূচি পালন করে দলটি।

চর আমখাওয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাও. আ. মজিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. কাজী আতিকুর রহমান, সহ. সেক্রেটারি মো. ইসমাইল হোসেন, চর আমখাওয়া ইউনিয়ন সেক্রেটারি মাও. রেজাউল করিম, সানন্দবাড়ি কলেজের অধ্যাপক মো. নুর উদ্দীন, ইসলামি ছাত্র শিবিরের দেওয়ানগঞ্জ উপজেলা সভাপতি হাসান মাহমুদ, সানন্দবাড়ি সাংগঠনিক থানা সভাপতি মো. মতিউর রহমান, সেক্রেটারি নাজমুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে সরকার নিজেই নিষিদ্ধ হয়ে গেছে। বিগত ১৫ বছরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীর উপর ব্যাপক জুলুম নির্যাতন চালানো হয়েছে। এমনকি কথিত আয়না ঘরে বন্দি হয়ে অমানবিক অত্যাচারের শিকার হয়েছেন জামায়াত নেতৃবৃন্দের অনেকেই। স্বৈরাচার জুলুমবাজ খুনি হাসিনার পতনে বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হলো। এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে । রাষ্ট্রীয় সম্পদ লুট, নৈরাজ্য সৃষ্টি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, সংখ্যালঘুদের ঘরবাড়িতে হামলা, মন্দির-গীর্জা ভাংচুরের মতো কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ ব্যাপারে সবসময়ই সচেতন থাকবে ইনশাআল্লাহ।

বক্তারা আরো বলেন, এই বিজয় ছাত্রজনতার। ছাত্রজনতা এগিয়ে আসায় স্বৈরাচারী সরকারের পতন সম্ভব হয়েছে। দেশ অভিশাপ থেকে মুক্ত হয়েছে। ছাত্রজনতার রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল বলেই আমরা এই বিজয় পেয়েছি। শহীদদের আত্মত্যাগ ভুলা যাবে না। এই বিজয়ে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি।

উল্লেখ্য যে, ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। এরপর তেমন প্রকাশ্য কর্মসূচিতে দেখা যায়নি দলটিকে। অনেক বছর পর প্রকাশ্যে এ কর্মসূচি পালন করতে পেরে উৎফুল্ল নেতাকর্মীদের মনে আনন্দের অনুভূতি পরিলক্ষিত হয়।

add

আপনার মতামত লিখুন :

2 responses to “সানন্দবাড়ীতে জামায়াতের শোকরানা সমাবেশ”

  1. Md Romjan Ali says:

    অসংখ্য ধন্যবাদ দৈনিক আজকের সময় পত্রিকা কে। শত নিষ্ঠার সাথে জামাত ইসলামের খবর প্রচার করার জন্য। সত্য প্রকাশে এবং সত্যকে উন্মোচন করতে এগিয়ে যাক এবং দীর্ঘজীবী হোক দৈনিক আজকের সময় পত্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com