• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

জনস্বার্থে আইন শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসুন – মেজর মোর্শেদ

মোঃ মোস্তাইন বিল্লাহঃ / ৩১৪ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪
deciplne

আইন শৃঙ্খলা সমাজে শান্তি আনে। আইনের মধ্যে থেকে দেশকে ভালোবাসা সবার উচিত, আইনের প্রতি সবার শ্রদ্ধাবোধ থাকা উচিত। সে কারণে দেশ ও জনগণের স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসুন। তাহলে সমাজে শান্তি বিরাজ করবে। জামালপুরের দেওয়ানগঞ্জে সেনা সদস্যদের সমম্বয়ে রাজনৈতিক পটপরিবর্তনে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষার্থে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন সেনাবাহিনী কর্মকর্তা মেজর সারওয়ার মোর্শেদ।

১০ আগষ্ট (শনিবার) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভুমি) আশরাফ আলী, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কামরুজ্জামান, আনসার (ভিডিপি) কর্মকর্তা নজরুল ইসলাম, বিজিবি বাঘারচর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আশরাফ আলী, মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী।

আইনশৃংখলা নিয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথি মেজর সারওয়ার মোর্শেদ বলেন, রাজনৈতিক পটপরিবর্তনে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সারাদেশের ন্যায় দেওয়ানগঞ্জে সেনা সদস্য ও পুলিশ একযোগে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। সেনাবাহিনী এ কাজে জনগণের পাশে থেকে তাদের নিরাপত্তা জোরদার করার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সাধন করবে। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সে জন্য সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আশিফ ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবীব, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর আজাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
https://slotbet.online/