বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সড়কে ট্রাফিকের দায়িত্ব, পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে পঞ্চগড়ের ছাত্ররা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: / ২৫৪ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন
student

পুলিশ বাহিনীর সদস্যদের কর্মবিরতিতে যাওয়ায় অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় ট্রাফিক ব্যবস্থার। আর এ ব্যবস্থা স্বাভাবিক করতে পঞ্চগড় শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা।

বুধবার (৭ আগস্ট) সকাল থেকে জেলা শহরের শেরে বাংলা পার্ক এলাকায় ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যদের পাশাপাশি পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের বিএনসিসির সদস্য ও স্কাউটের সদস্যদের কাজ করতে দেখা গেছে।

গত ৫ আগস্ট সরকারের পতনের পর পঞ্চগড়ে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়। পরে মঙ্গলবার সকাল থেকেই সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। খুলতে শুরু করে সব ধরনের দোকানপাট, অফিস-আদালতসহ ব্যাংক বীমা প্রতিষ্ঠান।

বুধবার সকাল থেকে পরিস্থিতি আরও স্বাভাবিক হলে ব্যস্ততম নগরীতে পরিণত হয় পঞ্চগড় জেলা শহরসহ জেলার হাট-বাজারগুলো। এদিকে, বুধবার দুপুরে ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা শহরের সদর থানা চত্বর থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।

পরে তারা জেলা পরিষদ, শেরে বাংলা পার্ক এলাকাসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি করেন। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com