• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করার অভিযোগে সাতক্ষীরায় আইনজীবী আটক

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৫৬ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ৩১ জুলাই, ২০২৪
atok

সাতক্ষীরায় বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে ১২ জনকে আদালত গত সোমবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার অভিযোগে আইনজীবী আরিফুর রহমান আলোকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে শহরের মেহেদীবাগের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা শাখার সদস্য ও সিটি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আইনজীবীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, কোটা আন্দোলনের সময় গত ১৮ জুলাই সাতক্ষীরা সদর থানায় হামলা ও পুলিশ সদস্যকে আহত করার অভিযোগ এনে মামলা দায়ের করেছিলো পুলিশ। মামলায় আটককৃত ১৬ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জনের প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সোমবার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আসামীদের হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সেলিম।

মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীদের প্রত্যকের সাতদিনের রিামান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম জিয়াউর রহমান দুই দিনের মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক সেলিম জানান, সাতক্ষীরা সদর থানায় দায়ের করা জিআর ৩৩৯/২৪ নং মামলায় আটককৃত ১৬ জন শিক্ষার্থীর বিরুদ্ধে ভাংচুর, অগ্নিসংযােগ, পুলিশের কাজে বাঁধাদানসহ বিভিন্ন অভিযােগ রয়েছে। এদের মধ্যে চারজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় আদালত তাদের রিমান্ড নামঞ্জুর করেছেন।

আসামী পক্ষের সিনিয়র আইনজীবী এড. আব্দুল মজিদ (২) আটক ছাত্রদের রিমান্ড শুনানি বাতিল করে জামিনের আবেদন করেন। এসময় এড. শাহ আলম, এড. শহিদুল ইসলামসহ অর্ধশতাধীক আইনজীবী শুনানিতে অংশ গ্রহণ করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/