$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেটর সেন্টার পঞ্চগড়ের তরুণ-তরুনীদের স্মার্ট কর্মসংস্থানের নতুন ঠিকানা- প্রতিমন্ত্রী পলক

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: / ৪৮৮ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন
mp-polok

বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, পঞ্চগড়বাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার- শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেটর সেন্টার হবে পঞ্চগড়ের তরুণ-তরুনীদের স্মার্ট কর্মসংস্থানের নতুন ঠিকানা।

শনিবার (১৩ জুলাই) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রায় ৬০ লক্ষ টাকা ব্যায়ে “শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আইটি সেক্টরে ৫ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি আয় নিশ্চিত করতে আগামী ৫ বছরে এই সেক্টরে নতুন করে আরো ১০ লক্ষ তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সরকার ইন্টারনেট সেবার দাম কমিয়েছে। পঁচাশি হাজার টাকার প্রতি এমবিপিএস ইন্টারনেট মাত্র ৬০ টাকায় আনা হয়েছে।এজন্য দেশের নিম্নবিত্ত, মধ্যবিত্তসহ সাধারণ মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। এই ইন্টারনেট শক্তি ও তারুণ্য মেধার শক্তি কাজে লাগিয়ে সারা দেশে লার্নিং-আর্নিংসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দক্ষ হয়ে প্রত্যন্ত এলাকা থেকে এই জনশক্তি বিশ্বের বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করছে।

এসময় মন্ত্রী বলেন, খুবশীঘ্রই গিগাবিট অপটিক্যাল নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশের জেলায় জেলায় স্বল্পমূল্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠানকে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করা হবে।

পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফরউল্লা, প্রকল্প পরিচালক প্রকৈশলী মোহাম্মদ আতিকুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা প্রমুখ।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com