• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

তীব্র নদী ভাঙন, হুমকির মুখে সানন্দবাড়ী সেতু

মোঃ মোস্তাইন বিল্লাহঃ / ২৮৪ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ১৪ জুলাই, ২০২৪
setu

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী লম্বাপাড়া গ্রামে জিঞ্জিরাম নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ী ও ফসলি জমি।

গত কয়েকদিনে ২০টিরও বেশি বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে। আরও অর্ধশত বাড়ি ভাঙনের মুখে।

হুমকিতে রয়েছে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত জিঞ্জিরাম নদীর উপর নির্মিত সানন্দবাড়ী সেতু। ইতোমধ্যে ৫০ মিটার ধসে গেছে সেতু রক্ষা বাঁধ।

এমনটি চলতে থাকলে খুব কম সময়ের ক্ষতিগ্রস্ত হবে সেতুটি। সেতু এবং বাঁধটি রক্ষণাবেক্ষণ করে জামালপুর সড়ক ও জনপথ বিভাগ।
স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ড একে অপরের ফাইল চালাচালিতে নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে চরম হুমকির মুখে রয়েছে ব্রিজটি। স্থানীয়রা গাছের ডালপালা ফেলে ভাঙন রোধে চেষ্টা করলেও নিয়ন্ত্রণ হচ্ছে না ভাঙনের।

এ বিষয়ে স্থানীয় চরআমখাওয়া ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া জানান, আমরা এলাকার মানুষকে নিয়ে গাছের ডালপালা, বাঁশ দিয়ে ভাঙন রোধে চেষ্টা করছি। কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে আমি পানি উন্নয়ন বোর্ড জামালপুরে কথা বলেছি ও
ভাঙন বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর যোগাযোগ করেছি তারা আশ্বস্ত করেছেন, অল্প দিনের মধ্যেই কাজ শুরু করবেন।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, ভাঙনরোধে ব্যবস্থা নেওয়ার জন্য সড়ক ও জনপথ বিভাগসহ পানি উন্নয়ন বোর্ডে নির্দেশনা দেওয়া হয়েছে, খুব কম সময়ের মধ্যে এরা ব্যবস্থা নেবেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/