1. admin@dailyajkersomoy.com : admin :
  2. bot@local.invalid : Service Bot :
  3. sishoriful@gmail.com : shoriful : shoriful
জমি জায়গা নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের বাঁশের আঘাতে বড় ভাই জখম - দৈনিক আজকের সময়
August 26, 2026, 2:21 am
Title :
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

জমি জায়গা নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের বাঁশের আঘাতে বড় ভাই জখম

  • Update Time : Saturday, July 13, 2024
  • 275 Time View
sat

সাতক্ষীরায় জমি জায়গার বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই সহ ২ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকালে সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের তালতলা মাগুরায় ওই ঘটনা ঘটে। সরেজমিনে মাগুরা এলাকায় গেলে আহত নুর ইসলাম গাজীর ছেলে আক্তারুল গাজী বলেন, ২০ বছর যাবত আমার বাবার পৈত্রিক একটি জমি ভোগদখল করে বসবাস করছি।

হঠাৎ আমার আপন চাচা খায়রুল ইসলাম, চাচাতো ভাই ইকরামুল ও আরাফাত আমাদের ভোগদখলকৃত জমি জবর দখল করতে মরিয়া হয়ে ওঠে। এরই সূত্র ধরে গত শুক্রবার বিকালে আমার চাচা ও চাচাতো ভাইয়েরা হাতে ধারাল দা, লোহার শ্যাবল ইত্যাদি সঙ্গে নিয়ে আমাদের জমির মধ্যে অনধিকার প্রবেশ করে। আমাদের বসতভিটার জমি জবর দখলের উদ্দেশ্যে জমিতে নারিকেল গাছের চারা রোপন করে। ওই সময় আমার বাবা নুর ইসলাম গাজী ও আমি তাদের বাধা দিতে গেলে তারা হাতে বাঁশের লাঠি ও লোহার শ্যাবল দিয়ে আমাদের বেধড়ক মারপিট করে গুরুত্বর নীলাফোলা ও রক্তাক্ত জখম করে। তাদের মারপিটে আমার বাবার বুক ও হাতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে।

আমার আরেক চাচা মারামারি থেকাতে গেলেও তাকে বেদম মারপিট করে। এ ঘটনায় গুরুতর আহত, নূর ইসলাম বলেন,আমার আপন ছোট ভাই খায়রুল ইসলাম ও তার ছেলেরা মিলে আমাদের মারধর করল। আপন ছোট ভাই আমার আমি তাদের কিছু বলিনি। আমি মারাত্মক ভাবে জখম হয়েছি। আমাকে হত্যার উদ্দেশ্য করে তারা পরিকল্পিত ভাবে আমার সহ আমার সন্তানদের মারধর করে। এলাকার মানুষ সবাই দেখেছে কে অন্যায় করেছে, কারা দোষী। আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা ধারাল দা উঁচু করে আমাদের খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।

স্থানীয়রা আমাদের আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পরে চিকিৎসা শেষে ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে সাতক্ষীরা সদর থানার একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমি যাতে সুষ্ঠু বিচার হতে পারি তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। অপরদিকে জমি জবর দখলে আসা খাইরুল ইসলামের পক্ষেও (নুর ইসলামের বিরুদ্ধে) সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা যায়। উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযোগ তদন্ত কর্মকর্তারা জানান, আপন দুই ভাইয়ের ভিতরে জমি নিয়ে বিরোধ চলছে,সেই বিরোধ কে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে।

বিষয়টি নিয়ে সদর থানায় উভয়পক্ষই অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখছি প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019
Theme Customized By BreakingNews