• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

সাতক্ষীরায় দুটি উপজেলায় ভোটগ্রহণ কাল, কেন্দ্রে পৌছালো নির্বাচনী সরঞ্জমাদি

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৩২১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
nerbachon

বুধবার (২৯ মে) সাতক্ষীরা সদর উপজেলা ও কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে । এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। এদিকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জমাদী। মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে এ নির্বাচনী সামগ্রী পাঠানোর কার্যক্রম শুরু হয়। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

জেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মো. আতিকুল ইসলাম জানান, সাতক্ষীরা সদর উপজেলার ১৪০ টি কেন্দ্রে ও কলারোয় উপজেলায় ৭৮ টি কেন্দ্রে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহন চলবে সকাল আটটা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত।

শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে সদর উপজেলায় ৫ জন ও কলারোয়া উপজেলায় ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শামস ইশতিয়াক শোভন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কহিনুর ইসলাম আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কলারোয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

নির্বাচন অফিস সূত্রে আরও জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন এস.আইয়ের নেতৃত্বে ২ জন পুলিশ সদস্য ও দুজন সশস্ত্রসহ ১৫ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া সাতক্ষীরা সদরে ১৫ জন ও কলারোয়া উপজেলায় ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বরত থাকবেন।

এছাড়া সংরক্ষিত থাকবেন ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি ২ প্লাটুন বিজিবি সদস্য ও ২ প্লাটুন র‌্যাব সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, সাতক্ষীরা সদর উপজেলায় মোট ৪ লাখ ৬ হাজার ১৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৪৪৭ জন ও নারী ভোটার রয়েছেন ২লাখ ৩ হাজার ৭১৩ জন এবং হিজড়া ৩ জন।

এছাড়া কলারোয়া উপজেলায় ২ লাখ ১২ হাজার ৪২৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫ হাজার ৮৪৪ জন ও নারী ভোটার ১ লাখ ৬ হাজার ৫৮২ জন এবং হিজড়া এক জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/