বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ আটক -১

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৮৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ২০ মে, ২০২৪, ৮:১৬ পূর্বাহ্ন
atok

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ২৪২ গ্রাম ৩০০ মিলিগ্রাম ওজনের তিন টুকরো সোনাসহ এক নারী পাচারকারীকে আটক করেছে বিজিবি। রোববার (১৯ মে) সকাল সাড়ে নয়টার দিকে সাতক্ষীরার ভোমরার লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকা এই স্বর্ণসহ তাকে আটক করা হয় থেকে।

আটক নারী স্বর্ণ চোরাচালানির নাম মোসাম্মৎ হাসিনা খাতুন (৪৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষীদাড়ি গ্রামের আইয়ুব আলির স্ত্রী।

বিজিবি সূত্র জানায়, পার্শ্ববর্তী দেশ ভারতে স্বর্ণের একটি চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরারস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের আওতাধীন ভোমরা বিওপির একটি দহন দলের সদস্যরা লক্ষ্মীদাড়ি সীমান্তে অবস্থান নেয়। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে লক্ষ্মীদাড়ি সীমান্তের ভেড়িবাঁধের দিকে যাওয়ার সময় বিজিবি হাসিনা খাতুনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ২৪২ গ্রাম ৩০০ গ্রাম ওজনের তিন টুকরো স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২৪ লাখ ৩৬ হাজার টাকা।

ভোমরা বিওপির নায়েক সুবিদার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত মামলা দায়ের পূর্বক আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ সরকারি ট্রেজারি অফিসে জমা দেয়া হবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com