• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন কটিয়াদীতে জামায়েত নেতা মেজর (অব)আখতার জামান রমজানের ছেলের উপর হামলা গ্রেফতার ১ সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পঞ্চগড়ের বোদায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক দ্বিতল ডাকবাংলোর শুভ উদ্বোধন সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা ও ব্যবসায়ীকে কারাদন্ড

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৫৫ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ১৩ মে, ২০২৪
jorimana

সাতক্ষীরার আশাশুনি থেকে ১২০ লিটার ভেজাল দুধ জব্দের পর ব্যবসায়ীকে ১লক্ষ টাকা জরিমানা ও ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৩ মে) দুপুরে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের পুরোহিতপুর গ্রামে অভিযান চালিয়ে এই ভেজাল দুধ জব্দ করা হয়।

এ সময় দুধে ভেজাল মেশানোর অভিযোগে সহাদেব ঘোষ নামের এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ও ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহি মাজিস্ট্রেট পলাশ আহম্মেদ।

নির্বাহি ম্যাজিস্ট্রেট পলাশ আহম্মেদ জানান, আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুধে ভেজাল মেশানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ১২০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়। দুধে ভেজাল মেশানোর অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক পুরোহিতপুর গ্রামের আশুতোষ ঘোষের ছেলে সহাদেব ঘোষকে ১ লাখ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।

এছাড়া সদর উপজেলার ব্রহ্মরাজপুর এলাকার একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুধে ভেজাল মেশানোর সরঞ্জাম জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠান মালিক চয়ন ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করে ভ্রাম্যমান আদালত।

এসময় অভিযানে আরো উপস্থিত ছিলেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান, জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপঙ্কর দাশ, জেলা ক্যাব সদস্য সাকিবুর রহমানসহ জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান বলেন,

মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারো দুধে ভেজাল মেশানোর কারনে সহাদেব ঘোষকে জরিমানার সাথে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

এছাড়া আর এক ব্যবসায়ীকেও জরিমানা করা হয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/