1. admin@dailyajkersomoy.com : admin :
  2. bot@local.invalid : Service Bot :
  3. sishoriful@gmail.com : shoriful : shoriful
সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় পিতা ও পুত্র নিহত - দৈনিক আজকের সময়
August 25, 2026, 4:11 pm
Title :
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় পিতা ও পুত্র নিহত

  • Update Time : Friday, April 26, 2024
  • 238 Time View
sat

সাতক্ষীরা সদরের আগরদাড়ী গ্রামে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কদমতলা-বৈকারি সড়কের আগরদাড়ী মাদ্রাসার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বৈকারি গ্রামের হাফিজুর রহমান বুলু (৬৫) ও তার ছেলে আব্দুল আজিজ (২৫)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বৈকারি এলাকার হাফিজুর রহমান বুলু ও তার ছেলে আব্দুল আজিজ মোটরসাইকেল যোগে ঢাকা থেকে নিজের বাড়ি বৈকারি যাচ্ছিলেন। কদমতলা-বৈকারি রোডের আগরদাড়ী মাদ্রাসার সামনে পৌছালে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হয়।

ঘাতক ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শবর্তী খাদে পড়ে যায় এবং ড্রাইভার কৌশলে পালিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধারে করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019
Theme Customized By BreakingNews