$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

সাতক্ষীরায় জলবায়ু অভিঘাত ও সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৩৮১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৬:০২ অপরাহ্ন
sat

 

জলবায়ু অভিঘাত মোকাবেলা করে অভিযোজন শীলতা বৃদ্ধি ও সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষে এক কর্মশালা বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকাল ৩ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) ড. ফজলে রাব্বি ছাদেক এর সভাপতিত্বে কর্মশালা য় প্রধান অথিতির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। কর্মশলায় সাতক্ষীরার উপকুলীয়‌ উপজেলা শ্যামনগর ও আশাশুনির সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশ গ্রহন করেন। উপকুলীয় ওই দুই উপজেলায় বসবাসরত দরিদ্র ও হতদরিদ্র মানুষের কর্মসংস্থান, টেকসই গৃহনির্মান, সামাজিক বনায়ন ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যানগণ।

সভাপতি তার বক্তব্যে বলেন, উপকুলীয় এলাকা থেকে যেন মানুষ জলবায়ু উদ্বাস্তু হয়ে শহরমুখি না হয় সে লক্ষে উন্নয়ন প্রচেষ্টা কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ইউনাইডেট নেশন নেটওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি) এর আওতায় প্রতিষ্ঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এর অর্থায়নে পিকেএসএফ সাতক্ষীরার দুটি উপজেলায় ৫বছর মেয়াদী একটি প্রকল্প গ্রহন করেছে। এই প্রকল্পের অধিনে রয়েছে জলবায়ু অভিঘাত ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে জলবায়ু সহনশীল বসতঘর নির্মান, বসতবাড়ি উচু করণ, কাঁকড়া হ্যাচারী, জলবায়ু পরিবর্তন সহনশীল কাঁকড়া চাষ, মাচা পদ্ধতিতে ছাগল ও ভেড়া পালন এবং বসতবাড়ির আঙ্গিনায় লবণ সহনশীল সবজি চাষ করা।

প্রধান অতিথি জেলা প্রশাসক কর্মশালায় উপস্থিত ইউপি চেয়ারম্যানদের উপকুলীয় এলাকার মানুষের জন্য বিভিন্ন টেকসই প্রকল্প গ্রহন করার পরামর্শ দেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com