• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

নতুন চাকরি শুরু করলেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্কঃ / ৪৪৩ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
faria

 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া । আগের মতো অভিনয়ে খুব একটা পাওয়া যায় না তাকে। সবশেষ এই অভিনেত্রীকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়। যেখানে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

গেল বছর শেষদিকে মুক্তি পাওয়া সিরিজটি ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে।

অভিনয়ের বাইরে শবনম ফারিয়া যুক্ত হলেন একটি মুঠোফোন প্রতিষ্ঠানের সঙ্গে। গেল ১৪ এপ্রিল থেকে তাদের জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করছেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী।

বিষয়টি নিয়ে ফারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আসলে আমি চাই না এটি নিয়ে নিউজ হোক। তাই বিষয়টি নিয়ে কারও সঙ্গে কথাও বলিনি। ফেসবুকে শুধু একটু জানিয়েছি, আর কিছুই না।’ এদিকে, অভিনয়ে নিয়মিত না থাকলেও ফেসবুকে বেশ সরব ফারিয়া। কাজের বাইরেও ব্যক্তিজীবনের নানা বিষয় তিনি শেয়ার করেন এখানে। যা ঘিয়ে হয় আলোচনা-সমালোচনাও। যদিও এসবে ঘোর বিরোধী ফারিয়া।

ফারিয়া বলেন, ‘ফেসবুক মত প্রকাশের একটি মাধ্যম। এখানে সবাই কমবেশি তাদের মতামত প্রকাশ করে থাকে। আমার বেলাও তাই। তবে সব কিছুই যে নিউজে আসতে হবে, এর কোনো মানে হয় না।

আমি চাই, মানুষ আমার কাজ নিয়ে আলোচনা ও গঠনমূলক নিউজ করুক। কিন্তু সেটি না হয়ে, হয় উল্টোটা। যা আমার মোটেও পছন্দ না।’

উল্লেখ্য, এর আগে ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির সঙ্গে যুক্ত হয়েছিলেন শবনম ফারিয়া। প্রতিষ্ঠানটির মিডিয়া এবং কমিনিকেশন্স’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

পরবর্তীতে ইভ্যালির অর্থ আত্মসাতের অভিযোগে গ্রাহকের করা মামলায় আদালতের মুখোমুখিও হতে হয়েছে শবনম ফারিয়াকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/