• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সানন্দবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাবেশ ও আনন্দর‍্যালী

মোঃ মোস্তাইন বিল্লাহঃ / ২৯২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
protista

স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা সানন্দবাড়িতে স্বেচ্ছাসেবকদলের সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

১৯ আগস্ট (সোমবার) সকাল ৯ টায় উপজেলার চরআমখাওয়া ইউনিয়ন জেলাস্বেচ্ছাসেবক দলের সমাবেশে বক্তারা বলেন, প্রায় ১৬ বছর পর বিএনপি ও সহযোগী সংগঠন আওয়ামী দুঃশ্বাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে মামলা, হামলা, নির্যাতনের সম্মুখিন হয়েছে।
ছাত্র-জনতার গণ আন্দোলনে খুনি হাসিনা সরকারের পতন হয়েছে। আমাদের বিজয় অর্জিত হয়েছে । কিন্ত মনে রাখতে হবে এই বিজয় নিয়ে ষড়যন্ত্র চলছে। দেওয়ানগঞ্জে বিএনপির নাম ব্যবহার করে লুটপাট ও দখলের খবর পাওয়া গেলে দলে তাদের স্থান হবে না। দলের মধ্যে কিছু বিশৃংখলাকারি অনুপ্রবেশ করে এই বিজয় প্রশ্নবিদ্ধ করতে চায় ।

বিএনপি ও অঙ্গ সংগঠনের কোন নেতা কর্মীরা যেন চাঁদাবাজী ও দখলদারিতে জড়িয়ে না যায়। উপজেলার চরআমখাওয়া ইউনিয়নে বিএনপির বিরুদ্ধে কেও যেন কোন আঙ্গুল তুলতে না পারে। সমাবেশে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সকল নেতা কর্মীদের ধৈর্য্য ধরতে বলেন। আগামীতে একটি স্বচ্ছ নির্বাচন হবে।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক রিয়াদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম।

উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ অনেকেই।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন বাদশার সভাপতিত্বে,
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের আহবায়ক মজিবুর রহমান যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব বাবুল আক্তার প্রমূখ।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/