বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সানন্দবাড়ীতে পুলিশের কার্যক্রম শুরু, (অসকস-বাংলাদেশের) পক্ষ থেকে ক্রেস্ট প্রদান

মোঃ মোস্তাইন বিল্লাহঃ / ২৯৪ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ২:৩৯ অপরাহ্ন
police

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্য নিহত ও কয়েকশো আহত হন।

দুষ্কৃতিকারীদের দাঁরা দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে নিজেদের নিরাপত্তাহীনতার দাবি করে বুধবার থেকে কর্মবিরতিতে যায় পুলিশ বাহিনী। এ সময় তারা কর্তৃপক্ষ ও সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন। দাবি না মানা পর্যন্ত তারা কর্মস্থলে যোগ দেবেন না বলেও ঘোষণা দেন। এমনকি তাদের দাবির লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেন। এতে দেশের বিভিন্ন স্থানে চুরি-ডাকাতির আশঙ্কা বেড়ে যায়। এছাড়া সাধারণ মানুষ থানায় বিভিন্ন ঘটনার অভিযোগ জানাতে এসে ফিরে যায়। বিষয়টি নজরে আসে পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মাননীয় উপদেষ্টা এবং নতুন পুলিশ প্রধান বাহিনীর সব সদস্যদের নিজ কর্মস্থলে যোগ দেওয়ার আহ্বান জানান। আর যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাসও দেন।

এরই প্রেক্ষিতে রবিবার সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের কর্মরত পুলিশ সদস্য রা কর্মস্থলে ফিরে আসেন।

বাংলাদেশ পুলিশ, সানন্দবাড়ি কর্মস্থলে ফিরে আসায় এ সময় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যগণ তাদেরকে স্বাগত জানায় । একটি অরাজনৈতিক সংগঠন,অসকস-বাংলাদেশ (অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির) কেন্দ্রীয় পরিবারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এ সময় অসকস-বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা শাখার সভাপতি আবু শামা অর্ডন্যান্স, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম, ডিএসবি আব্দুর রাকিব খান,
ওয়া: অবঃ সুরুজ জামান, সার্জেন্ট অবঃ রেজাউল, সার্জেন্ট অবঃ আলিম, কর্পো: সোলাইমান, পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com