• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

পঞ্চগড়ে সীমান্তজুড়ে রেড অ্যালার্ট জারি

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: / ২৯৮ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪
red alart

পঞ্চগড়ে সীমান্তজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দেশের উদ্ভূত পরিস্থিতি ও অস্থিরতার মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্ত পার হয়ে উভয় দেশে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। সীমান্তে বাড়ানো হয়েছে টহল।

বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের তিন পাশ জুড়েই ২৮৪ কিলোমিটার ভারতীয় সীমান্ত। দীর্ঘ এই সীমান্ত এলাকায় পঞ্চগড় ১৮ বিজিবি, নীলফামারী ৫৬ বিজিবি এবং ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করে।

দেশের চলমান অস্থিরতার মধ্যে অনুপ্রবেশ ঠেকাতে এবং দেশ থেকে কোনো দুষ্কৃতকারী অবৈধ পথে ভারত যেতে না পারে এজন্য সীমান্তে কড়া নজরদারিসহ রেড অ্যালার্ট জারি করে বিজিবি।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয় সীমান্তেই রেড অ্যালার্ট জারি রয়েছে।

তাদের নিরাপত্তার স্বার্থে তারা আগেই করেছেন। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় আমরাও সীমান্তে টহল বৃদ্ধিসহ পুরো সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছি। আমরা সব সময় সতর্ক অবস্থায় রয়েছি।

এদিকে পঞ্চগড়ে বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের বাড়ি ঘরে আক্রমণের ভয়ে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয়ের আশায় সীমান্তের কাছাকাছি অবস্থান করছে বলে জানা গেছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/