জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়িতে গভীর রাতে একটি দোকানের তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। চোরেরদল প্রায় ১ লক্ষাধিক নগদ টাকা ও মালামাল চুরি করেছে বলে জানা গেছে।
ঘটনাটি (১০ জুলাই) বুধবার গভীর রাতে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজারে ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সানন্দবাড়ী বাজারের ব্যবসায়ী ইউনুস আলীর মালিকানাধীন হার্ডওয়ার ও মনোহারী দোকানের তালা কেটে এই চুরির ঘটনা ঘটে।
চোরচক্র ইউনুস আলীর দোকান থেকে প্রায় ১ লক্ষাধিক নগদ টাকা, প্রায় ৮০ হাজার টাকা মূল্যের মালামাল নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী ইউনুস আলী প্রতিদিনের ন্যায় দোকান খুলতে এসে চুরি র কথা জানতে পারেন।
ব্যবসায়ী ইউনুস আলী বলেন, নগদ ১ টাকাসহ আমার ও মালামাল নিয়ে গেছে। চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছি।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
https://slotbet.online/