মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ১৮৪ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
6 no ord

“মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকায় মাদক বিক্রেতা ও মাদকসেবীর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এবং অল্পবয়সী কিশোর-তরুণদের মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষার দাবিতে শুক্রবার সন্ধ্যা ৭টায় কুখরালী এলাকাবাসীর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এলাকায় মাইকিং, সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয়দের অংশগ্রহণে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে কয়েকটি সন্দেহভাজন মাদকসেবনের আস্তানা ও অভিযুক্ত মাদক কারবারিদের বাড়ির আশপাশে প্রতীকী গণসচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়।

বক্তব্য রাখেন, ৬নং ওর্য়াড বিএনপির সাবেক আহবায়ক শেখ আশরাফ হোসেন,৬নং ওর্য়াড যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন,যুবদলের নেতা সাইফুল ইসলাম, ৬নং ওর্য়াডের ওলামা বিভাগের সভাপতি রুস্তম আলী,সাংবাদিক একরামুজ্জামান (জনি),উপস্থিত ছিলেন এলাকার যুবকদের মধ্যে আশরাফুল,মেহেদী,শরিফুল,আবু-বাক্কার,আতিক,আশিক,ইউসুফ,রানা,সাকিব,ইমন, আরো অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার, সমাজ এবং পুরো জাতির ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারের কোনো বিকল্প নেই। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ এবং মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আলোচনা সভায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, সীমান্তবর্তী জেলায় মাদক পাচারের ঝুঁকি দীর্ঘদিনের একটি চ্যালেঞ্জ। তারা সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও অভিযান আরও জোরদার করার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, জনসচেতনতা কার্যক্রম ও সম্মিলিত প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com