• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সুন্দরবন সংরক্ষণে যুব সমাজকে ভূমিকা পালন করার আহবান

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ / ২৭৫ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
sundar bon

যুবসমাজের ক্ষমতায়ন ও সুন্দরবনের পাশ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের মাধ্যমে সুন্দরবন সংরক্ষণ শক্তিশালী করন। আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইনের আয়োজন

(১৬ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১০ টায় সুন্দরবন সংলগ্ন গুলিশাখালি রফিজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে ওয়াইল্ডটিমের উদ্যোগে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের দক্ষতা উন্নয়ন ও নেতৃত্বের গুণাবলি বিকাশের উপর গুরুত্ব বাড়বে এবং সুন্দরবন সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এতে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রোগ্রামে অংশগ্রহন করেন।ভিডিও উপস্থাপনার মাধ্যমে সুন্দরবন এবং সুন্দরবনের বন্যপ্রাণী সম্পর্কে ধারণা এবং সুন্দরবনের রক্ষনীয় বিষয় তুলে ধরা হয়।এছাড়াও র‍্যালি আলোচনা সভা, হাতে কলমে প্রশিক্ষণ, কুইজ ও চিত্র অঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার সোহেন,বিশেষ অতিথি রফিজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ সাইফুল আজম স্বপন,গুলিশাখালি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম,ওয়াইল্ডটিম প্রোগ্রাম অফিসার মোঃ আবু জাফর, উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন রফিজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন। এসময় বক্তারা বলেন”আয়োজক ওয়াইল্ডটিম কে ধন্যবাদ জানাই।

সুন্দরবন সংরক্ষণে যুব সমাজকে ভূমিকা পালন করার আহবান জানানো হয়েছে। সুন্দরবনের হলো বাংলাদেশের ফুসফুস এই সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণের আমাদের সবাইকে সজাগ দৃষ্টি দিতে হবে। সুন্দরবনের বন্য প্রাণীর ক্ষতি হয় এমন সব কাজ থেকে বিরত থাকতে হবে এবং সবাইকে সুন্দরবনের গুরুত্ব বুঝাতে হবে বিষ দিয়ে মাছ ধরা হরিন শিকার করা বন্ধ করতে হবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/