• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে আটক-১

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ / ২৪০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
cost gard

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ তারিখ বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। ‎তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর এক সদস্য রসদ সরবরাহের নিমিত্তে সুন্দরবনে গমন করবে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ১০ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার সকাল ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক দাকোপ থানাধীন শিবসা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহকারী আব্দুল হালিমকে আটক করা হয়।
‎
‎পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে, দুপুর ১টায় দাকোপ থানাধীন টাকাতোলা খাল সংলগ্ন এলাকা হতে ১টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।‎আটককৃত ডাকাত আব্দুল হালিম (৩৬) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ দয়াল বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। ‎

জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ‎তিনি আরও বলেন, আমরা দস্যুদের উদ্দেশ্যে বলতে চাই, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/