$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখান থেকে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন- পানি সম্পদ প্রতিমন্ত্রী

এন এ রবিউল হাসান লিটন, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ / ২৪০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
water pm

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পঞ্চগড়ের বোদা পৌরসভা থেকে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। আজকে পরিদর্শনে এসে আমরা দেখতে পাচ্ছি সেই খালটি ভরাট হয়ে আছে। এখন আর সেই খালের জায়গায় খাল নেই। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নির্বাচনী ইশতেহার ছিল খাল ও নদী খননের এবং আমরা বিশ হাজার কিলোমিটারের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বোদা পৌরসভার দুলাল তলী বাধ এলাকার খাল পুর্নখননের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নে দুর্নীতির ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। বিগত সময়ের কারণে পানি উন্নয়ন বোর্ড সম্পর্কে মানুষের খারাপ ধারণা তৈরি হয়েছে। সেই ধারণা পালটাতে বিশেষ করে খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের পানি উন্নয়ন বোর্ড সম্পর্কে মানুষের একটা খারাপ ধারণা আছে। সে অবস্থা দূর করে আমরা পানি উন্নয়ন বোর্ডকে নতুন করে ফিরিয়ে আনবো। পানি উন্নয়ন বোর্ডের যে টেন্ডারগুলো হয়, যে নদী-খাল আর জলাশয় খনন হয় তখন দেখা যায় বর্ষার সময়। সে সময় নদীতে আমরা আমাদের ব্লকেজগুলো ফেলি, যেগুলো আসলে কোনো কাজে আসে না।

প্রতিমন্ত্রী বলেন, আমরা বলতে চাই পানি উন্নয়ন বোর্ড কাজ করবে বিশেষ করে নদী, খাল, জলাশয় খননের ক্ষেত্রে ছয় থেকে সাত মাস। সেটা ফেব্রুয়ারি থেকে এপ্রিল অথবা মে পর্যন্ত। এর মধ্য দিয়ে আমরা কাজ সম্পন্ন করবো। বর্ষাকালে আমাদের জরুরি কোনো বিষয় ছাড়া কোনো জায়গায় এই নদী খনন বা খাল খনন বা জলাশয় খনন এবং কোথাও কোনো ব্লক ফেলবো না।

কাজেই আমি বিশ্বাস করি আমাদের মন্ত্রণালয়ে যে পরিকল্পনা নিয়েছি, সেই পরিকল্পনা বাস্তবায়ন করবো। শুধু বাস্তবায়ন করা না, পরবর্তীতে যারা আবার সরকারে আসবেন তারাও যেন সুবাতাস পায় এটার জন্য সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিকসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com