• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

তারুণ্যে যুব ফাউন্ডেশনের অফিস পরিদর্শন করলেন যুব উন্নয়ন কর্মকর্তারা

স্টাফ রিপোটারঃ / ৩২৬ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
tarunno

সাতক্ষীরায় যুব সমাজের সক্ষমতা বৃদ্ধি ও সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে তারুণ্যে যুব ফাউন্ডেশনের অফিস পরিদর্শন করেছেন সাতক্ষীরা

যুব উন্নয়নের অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস। সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকালে কুখরালী আমতলা মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আজিজুল হক। পরিদর্শনকালে উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস বলেন, “একটি সংগঠনকে সফলভাবে পরিচালনা করতে হলে সুশৃঙ্খল কর্মপরিকল্পনা, স্বচ্ছ নেতৃত্ব ও স্বেচ্ছাসেবীদের আন্তরিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যুব সমাজের স্বার্থে লক্ষ্য নির্ধারণ, নিয়মিত প্রশিক্ষণ ও কার্যক্রমের মাধ্যমে সদস্যদের দক্ষতা বৃদ্ধি করাই মূল চাবিকাঠি।”

এসময় তারুণ্যে যুব ফাউন্ডেশনের সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, মোঃ মনিরুল ইসলাম, মোঃ হারুনার রশিদ, আব্দুস সালাম, আলমগীর হোসেন, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ আবু জাহিদ, মোঃ শাহজালাল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে অতিথিরা সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং যুবদের উদ্যোগে সৃজনশীল ও ইতিবাচক ভূমিকা রাখার জন্য সকলকে উৎসাহিত করেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/