1. admin@dailyajkersomoy.com : admin :
  2. bot@local.invalid : Service Bot :
  3. sishoriful@gmail.com : shoriful : shoriful
সুষ্ঠ নির্বাচনই একমাত্র লক্ষ্য : জেলা প্রশাসক আফরোজা আখতার - দৈনিক আজকের সময়
August 26, 2026, 3:21 am
Title :
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সুষ্ঠ নির্বাচনই একমাত্র লক্ষ্য : জেলা প্রশাসক আফরোজা আখতার

  • Update Time : Tuesday, January 13, 2026
  • 320 Time View
dc-sat

সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার বলেছেন, প্রশাসনের একমাত্র লক্ষ্য হচ্ছে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, এবং নির্বাচন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রশাসন কারো পক্ষ নেবে না এবং আইন মেনে দায়িত্ব পালন করবে।

প্রার্থীদেরও নির্দেশনা দিয়েছেন, যেন নেতা-কর্মীরা আইন ও বিধিমালা মেনে চলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজীব, কালিগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদুল ইসলাম। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সভায় বক্তারা ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত, প্রভাবমুক্ত পরিবেশ সৃষ্টি এবং যেকোনো অনিয়মের দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেনসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019
Theme Customized By BreakingNews