• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সাতক্ষীরায় শান্তিপূর্ণভাবে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন, অনুপস্থিত ৪২৮৯, বহিষ্কার ৩

স্টাফ রিপোটারঃ / ২৯৪ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
sat-news

সাতক্ষীরায় শান্তিপূর্ণভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এর লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ২০ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন। জেলার ৩২টি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৪২৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া ৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

পরীক্ষাকালীন সময়ে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে প্রবেশ করে সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষাকেন্দ্রগুলোতে মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধসহ সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হয়।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন জানান, পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ছিল সন্তোষজনক। প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষা গ্রহণ ও নিরাপত্তা ব্যবস্থায় কোনো সমস্যা হয়নি। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা স্বস্তির সঙ্গে কেন্দ্র ত্যাগ করেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেন, “সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে ঘিরে জেলার সব পরীক্ষাকেন্দ্রে কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা হয়েছে। সকল নির্দেশনা মেনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতায় পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/