1. admin@dailyajkersomoy.com : admin :
  2. bot@local.invalid : Service Bot :
  3. sishoriful@gmail.com : shoriful : shoriful
সুন্দরবন সুরক্ষায় বন বিভাগের টহল জোরদার - দৈনিক আজকের সময়
August 26, 2026, 2:23 am
Title :
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সুন্দরবন সুরক্ষায় বন বিভাগের টহল জোরদার

  • Update Time : Wednesday, January 7, 2026
  • 382 Time View
mongla

সুন্দরবন সুরক্ষায় বন বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে টহল জোরদার করা হয়েছে তারই ধারাবাহিকতায় সুন্দরবনে যাতে কোন অসাধু লোক ডুকে অসাধু কাজ করতে না পারে তার জন্য প্রতিদিন সকাল বিকাল টহলের জোরদার করেছে বন বিভাগ! (৭ জানুয়ারী বুধবার ) সকালে বৈদ্যমারি ফরেস্ট অফিস থেকে সুন্দরবনের ভিতর বিভিন্ন স্থানে হরিন শিকার করার ফাঁদ তল্লাশি শুরু করেন বন বিভাগ,(ভিটিআরটি)সিপিজির সদস্যরা।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই স্টেশনের আওতাধীন জয়মনি এলাকায় বনের অভ্যন্তরে চোরা শিকারীরা হরিন ধরার ফাঁদ পেতে রাখছিলো তাতেই একটি বাঘ আটকা পড়ে এমতাবস্থায় (৪ জানুয়ারী) রবিবার সুন্দরবনে হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটিকে উদ্ধার করেছে বন বিভাগের বিশেষজ্ঞ দল। বাঘটি খাঁচায় বন্দি করে খুলনাতে নেওয়া হয়েছিলো বাঘটিকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে নিবিড় পরিচর্যায় রয়েছে! বাঘটি উদ্ধারের আগে ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন করে বাঘটিকে ফাঁদ থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মহিলা বাঘটি পূর্ণবয়স্ক। ভিলেন টাইগার রেসপন্স টিমের সদস্য শুকুর আলী শেখ বলেন” কিছু অসাধু লোক আছে যারা সুন্দরবনের ভিতর হরিন শিকারের ফাঁদ পেতে হরিন ধরতে চায় যাতে তারা এই কাজ করতে না পারে তার জন্য আমাদের এই অভিযান।

বৈদ্যমারি টহল ফাঁড়ির বনরক্ষী মামুন বলেন সারা সুন্দরবন তল্লাশি করছি সেই সকাল থেকে কিন্তু সারাক্ষণ তল্লাশি করেও একটাও হরিণের ফাঁদ পাওয়া যায়নি। বৈদ্যমারি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার পাল বলেন”আমরা কতৃপক্ষের নির্দেশনায় নিয়মিত টহল করতেছি আমরা এখনো পর্যন্ত কোন প্রকার অবৈধ কিছু পাইনি আমাদের এই টহল অব্যাহত এবং আগের থেকে আরও জোরদার করার জন্য আমরা প্রস্তুত! সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ সব সময় নিরলস ভাবে কাজ করে আসছে ইতিমধ্যে বাঘের সাথে ঘটে যাওয়ার কারনে আমরা বিশেষ সতর্কতার সাথে টহল জোরদার করেছি আপনারা দেখছেন আজ সকালে আমরা যখন টহল করতে যাই তখন থেকে এখন পর্যন্ত সারা সুন্দর তল্লাশি করেও একটা হরিন শিকারের ফাঁদ পাওয়া যায়নি তিনি আরও বলেন” সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় আমাদের সব সময় অভিযান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019
Theme Customized By BreakingNews