• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু অধিকার অগ্রাধিকার দাবিতে খুলনায় সংলাপ অনুষ্ঠিত

স্টাফ রিপোটারঃ / ৩৩৮ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
ec

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু বিশেষ করে কন্যাশিশুদের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার দাবিতে খুলনায় বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে খুলনা সিএসএস আভা সেন্টারে কোয়ালিশন ফর এডভ্যান্সিং ইক্যুয়ালিটি অ্যান্ড জাস্টিস-এর উদ্যোগে ও ওয়াটারএইড বাংলাদেশ-এর সহায়তায় সহযোগী সংস্থা রূপান্তর এ সংলাপ আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন রুপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট-এর প্রতিনিধি এ্যাড. ফাতেমা খন্দকার রিমা,ওয়াটারএইড বাংলাদেশ-এর পলিসি ও গভর্নেন্স স্পেশালিস্ট রঞ্জন ঘোষ এ সংলাপে কোয়ালিশনের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন বলেন, ইশতেহারে অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্বাচন-পরবর্তী বাস্তবতায় তা বাস্তবায়িত হয় না; আজ আমরা ভোটারের দৃষ্টিতে কথা বলতে চাই যাতে কাউকে পেছনে ফেলে না রাখা হয়।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট-এর প্রতিনিধি এ্যাড. ফাতেমা খন্দকার রিমা তিনি বলেন, নারী ও শিশুদের সুরক্ষা, বাল্যবিয়ে, পাচার, যৌতুক, ডিজিটাল নিরাপত্তা- এসব বিষয়ে সরকারের আইন ও নীতিমালা আগে থেকেই রয়েছে, কিন্তু প্রয়োগ দুর্বল। তাই নতুন প্রতিশ্রুতির চেয়ে এখন জরুরি হচ্ছে বিদ্যমান আইনগুলো বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করা।

সংলাপে অংশগ্রহণকারীগণ অন্তর্ভুক্তিতা নিশ্চিতে দলিত ও অন্যান্য বঞ্চিত জনগোষ্ঠীকে অগ্রাধিকারসহ তৃণমূল পর্যায়ের দাবি কতটা রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত ও বাস্তবায়িত হচ্ছে তার অগ্রগতি পরিমাপের উপরও গুরুত্বারোপ করেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
https://slotbet.online/